বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

রংপুরে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশসহ ৬৫ বছরের ব্যক্তি আটক

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১২২ জন সংবাদটি দেখেছেন

রংপুর মহানগরের মাহিগঞ্জে যৌথ অভিযানে কালো পাথরের কালীমূর্তির একটি খণ্ডাংশসহ মো. রজব আলী (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাহিগঞ্জ থানা পুলিশ ও এসআরবি-১৩ রংপুর।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক রজব আলী রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার ১ নম্বর কল্যাণী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত ফজর আলী এবং মায়ের নাম মৃত জসিমন নেসা।

অভিযানে তার কাছ থেকে কালো পাথরের কালীমূর্তির একটি খণ্ডাংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খণ্ডাংশটির উচ্চতা ২৮ দশমিক ৫ ইঞ্চি, প্রস্থ ৫ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ২১ কেজি ২০০ গ্রাম।

পুলিশের প্রাথমিক ধারণা, চোরাই পথে সংগ্রহ করা মূর্তিটির খণ্ডাংশ পাচারের উদ্দেশ্যে নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন রজব আলী।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com