বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

রংপুরে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযানে ৫০ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক ২

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৯০ জন সংবাদটি দেখেছেন

রংপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)-এর যৌথ অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি ওজনের দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথর উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

সোমবার (৫ অক্টোবর) ভোররাত থেকে সকাল পর্যন্ত রংপুর জেলার মিঠাপুকুর, রংপুর মহানগর ও পীরগাছা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, আরআইবি, এসআইপি ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানের নেতৃত্বে বিজিবি ও এসআরবি-১৩-এর সমন্বয়ে গঠিত বিশেষ টহলদল অভিযান চালায়। অভিযানে দুইজনকে আটক করার পাশাপাশি দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথর জব্দ করা হয়।

আটকরা হলেন রংপুরের তাজহাট থানার মাহিগঞ্জ এলাকার কারণগুটলা গ্রামের মো. মজিবর রহমান (৫৭) এবং কোতোয়ালি থানার সেন্ট্রাল রোড এলাকার পূর্ব বোতলা গ্রামের মো. এনামুল হোসেন (৫৫)।

জব্দ করা দুটি কষ্টিপাথরের মোট ওজন ৫০ কেজি। বিজিবির ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত পাথরগুলোর আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ টাকা।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদক ও অবৈধ পণ্যের প্রবাহ রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com