মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

নাইজেরিয়ায় বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত সবাই

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বোলা তিনুবু এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট তিনুবু বলেন, বিমান বাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। কী কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা জানতে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

নাইজেরিয়ার বিমান চলাচল বিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমান বাহিনীর একটি এটিআর-৪২ উড়োজাহাজ বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে উপকূলীয় শহর ইগবোকোদার কাছে একটি নৌঘাঁটির সন্নিকটে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। বিমান বাহিনী জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল।

স্থানীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটি একটি নদীর কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়। ধ্বংসাবশেষের কিছু অংশ পানিতেও তলিয়ে গেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তারা বজ্রপাতের মতো বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, যাত্রীদের পোশাক ও অন্যান্য আলামত দেখতে পাওয়া যায়।

দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দেশটির কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com