মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মেসিকে ছাড়া আর্জেন্টিনা আর আগের মতো হবে না: স্কালোনি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ের প্রহর গুনছে ফুটবল বিশ্ব। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের আগে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, মেসিকে ছাড়া জাতীয় দলের পথচলা চলবে ঠিকই, তবে তার শূন্যতা কখনোই পূরণ হবে না।

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী মেসি। এই ম্যাচকে ঘিরে বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “মেসি এমন একজন ফুটবলার, যার উপস্থিতি মাঠের পরিবেশই বদলে দেয়। সতীর্থ, প্রতিপক্ষ এবং দর্শকদের মধ্যে সে যে অনুভূতি সৃষ্টি করে, তা অন্য কারও মধ্যে দেখিনি। এটিই আমরা সবচেয়ে বেশি মিস করব।”

মাঠের বাইরেও মেসির পেশাদার মানসিকতার ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, “সে অসাধারণ এক উদাহরণ। সবার আগে অনুশীলনে আসে, সবার শেষে মাঠ ছাড়ে। নিজের যত্ন নেয় এবং প্রতিটি ম্যাচকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তরুণদের জন্য সে অনুকরণীয়।”

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহও তুলে ধরেন স্কালোনি। তার ভাষায়, “উচ্ছ্বাস এতটাই বেশি যে পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়াম থাকলেও সেগুলো পূর্ণ হয়ে যেত।”

মেসির বিদায়ের পরও আর্জেন্টিনা এগিয়ে যাবে বলে মনে করেন স্কালোনি। তবে তিনি স্বীকার করেন, জাতীয় দলের ইতিহাসে মেসির অবদান অতুলনীয়।

“আমাদের খেলতে হবে, এগিয়ে যেতে হবে। কিন্তু সে যখন থাকবে না, তখন শুধু স্মৃতিগুলোই থাকবে। সে এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো তুলনা হয় না,” বলেন বিশ্বকাপজয়ী এই কোচ।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর জাতীয় দলের জার্সিতে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ১২৫ গোল। তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ কাতার বিশ্বকাপ। বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে আলবিসেলেস্তেদের হয়ে তার দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য অধ্যায়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com