বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

সরকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

সফরকালে দেশে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য, চ্যালেঞ্জ এবং বিদ্যমান বাস্তবতা পর্যালোচনা করবেন তিনি।

বিশেষ করে বৈষম্যহীনভাবে সরকারি শিক্ষায় প্রবেশাধিকার, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়নের বিষয়গুলো তার সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে থাকবে।

বাংলাদেশে অবস্থানকালে ফরিদা শহীদ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষা খাতের কর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করবেন।

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে এই সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের শিক্ষা খাতের বর্তমান অবস্থা, সুযোগ-সুবিধা এবং নীতিগত অগ্রগতির একটি সামগ্রিক মূল্যায়ন করবেন।

সফর শেষে বাংলাদেশের শিক্ষার অধিকার পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবেন ফরিদা শহীদ। সেই প্রতিবেদন ২০২৭ সালের জুন মাসে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করার কথা রয়েছে।

শিক্ষার অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com