মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বলিউড অভিনেতা নানা পাটেকার আর নেই

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৮১ জন সংবাদটি দেখেছেন

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ভারতের গোয়ার দোনা পাউলার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার বার্তা সংস্থা এএনআইকে জানান, ভোর ৫টা ২০ মিনিটের দিকে নানা পাটেকারকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

নানার ছেলে মালহার পাটেকার জানান, বুকে ব্যথা অনুভব করার পর চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। চিকিৎসক দল বাড়িতে পৌঁছানোর আগেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা যায়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকার। অভিনয়ের তীব্রতা, সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি এবং ব্যতিক্রমী চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবস্থান তৈরি করেন।

১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ‘পরিন্দা’, ‘ওয়াজুদ’, ‘আব তক ছাপ্পান’, ‘যশবন্ত’, ‘রাজনীতি’, ‘ওয়েলকাম’, ‘ওয়েলকাম ব্যাক’ এবং মারাঠি চলচ্চিত্র ‘নটসম্রাট’-এ অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতাকে ২০১৩ সালে শিল্প ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ প্রদান করা হয়।

অভিনয়ের পাশাপাশি তিনি প্লেব্যাক গায়ক হিসেবেও পরিচিত ছিলেন। এছাড়া কৃষক ও কৃষিসংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নানা সামাজিক উদ্যোগের জন্যও তিনি সমাদৃত ছিলেন।

মৃত্যুর মাত্র চার দিন আগে গোয়ার ডোনা পাউলায় একটি সামাজিক অনুষ্ঠানে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল এই কিংবদন্তি অভিনেতাকে।

তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com