সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলের হামলায় নিহত ২৬০ ফিলিস্তিনি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৪ জন সংবাদটি দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক | এক মাসেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও দুইজনের মরদেহ এবং পাঁচজন আহত অবস্থায় ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় ২৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আরও ৬৩২ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী হামলার ধ্বংসস্তূপ থেকে আরও ৫৩৩ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট ৬৯ হাজার ১৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৭০৩ জন আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলার এই ধারা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে এবং গাজার মানবিক বিপর্যয়কে গভীরতর করছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com