রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে বুধবার (৭ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে হাজীরহাট থানাধীন মন্থনা টেনারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে সাবিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি মন্থনা টেনারীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাজীরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরপিএমপি জানিয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।