বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৯ অক্টোবর) রাতে তার বিদেশযাত্রায় বাধা দেওয়া হয় বলে বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মাহদী হাসানকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিদেশ ভ্রমণের বিষয়ে তার ওপর আপত্তি রয়েছে বলেও জানিয়েছেন তারা।
মাহদী হাসান নিজেও গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি।
মাহদীর দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়নি। এ সময় দেশের বাইরে যেতে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেয় পুলিশ। পরে তিনি বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
তবে তার বিদেশযাত্রায় বাধা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি