মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৭ জন সংবাদটি দেখেছেন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন।

এই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আলোচনা করে নিজেদের মতামত জানাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা জানতে চান—একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন কি চ্যালেঞ্জিং হবে না, এতে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা?

জবাবে সিইসি বলেন, “আমার প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার সুযোগ হয়নি। আমি এখানে আপনাদের সঙ্গে মিটিংয়ে ছিলাম। আমি শুনি নাই। উনি কোন লাইনে বলেছেন, কী বলেছেন, আর উনাদের প্রস্তাবটা কী—বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “আমরা বিষয়টি ফরমালি জানলে, এক্সারসাইজ করে কমিশনে আলাপ-আলোচনা করে তখন একটা মতামত দিতে পারব। এ মুহূর্তে কোনো মন্তব্য করা যথার্থ হবে না।”

এর আগে প্রধান উপদেষ্টা ইউনূস তার ভাষণে ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে চারটি বিষয়ে ভোটারদের মতামত নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com