চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ—এই ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোনা ও কুমিল্লার বর্তমান ডিসিকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়।
সরকারি নিয়ম অনুযায়ী, নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা শিগগিরই সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবেন।