মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

রংপুরে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৮৮ জন সংবাদটি দেখেছেন
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, প্রথম অভিযানে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন নর্দান পেট্রোল পাম্পের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ মো. বিপ্লব হোসেন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর কোতোয়ালি থানার ২০ নম্বর ওয়ার্ডের গুড়াতিপাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে, একই সময়ে সেনপাড়া এলাকার ওয়ালটনের গলিতে আরিফের ভাতের হোটেলের সামনে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো. রুবেল (৩৭) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্থায়ী বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের রামচন্দ্রপাড়া এলাকায়। তিনি নগরীর সেনপাড়া এলাকায় বসবাস করতেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com