মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ : আমীর খসরু

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৩ জন সংবাদটি দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনের অপেক্ষায় আছে। সবাই ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ চায়। নির্বাচিত সরকার এলে সাংবিধানিক, অর্থনৈতিকসহ সব ধরনের সমস্যা সমাধানের পথ তৈরি হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “দেশে যে সমস্যাগুলো জমে উঠেছে, তার সমাধান দিতে পারে নির্বাচিত সরকার। এখন রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা নজর দিচ্ছি। জনগণের প্রধান চাহিদা—গণতান্ত্রিক পরিবেশে একটি উৎসবমুখর নির্বাচন। ছোটখাটো ইস্যু নিয়ে মানুষের আগ্রহ নেই; সবাই চায় নির্বাচন।”

চলমান মামলাগুলোর রায় কী হবে—সে বিষয়ে আমীর খসরু বলেন, “রায়ের দিকনির্দেশনা বিচারবিভাগের ওপর নির্ভর করে। বিচারব্যবস্থার ওপর সবার আস্থা রাখা উচিত।”

এর আগে সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

সেমিনার উদ্বোধনের পর তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের স্টলগুলো ঘুরে দেখেন। দিনব্যাপী এই সামিটে অংশ নেয় চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সিগুলোর প্রতিনিধিরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com