মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা, নেই আলজারি ও শাই হোপ

  • সবশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৯৬ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে জায়গা পাননি পেসার আলজারি জোসেফ ও সাদা বলের অধিনায়ক শাই হোপ। চোটের ঝুঁকি এড়াতে আলজারিকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর তিন সংস্করণে টানা খেলার ধকল সামলাতে বিশ্রামে রাখা হয়েছে হোপকে।

আলজারি জোসেফের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে চোটের কারণে খেলতে পারেননি তিনি। তার বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া কার্ক ম্যাকেঞ্জি পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়েছেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই আলজারিকে দল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। টানা দুই টেস্টের ধকল থেকে দূরে রেখে তার চোটের ঝুঁকি কমাতে চায় বোর্ড।

তিন সংস্করণে টানা খেলার পর শাই হোপকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে তার শারীরিক অবস্থা ও কাজের চাপ সামলাতে চায় দলটি।

এদিকে, এই সিরিজের জন্য প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহাম। ঘরোয়া চার দিনের প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি।

বার্বাডোজের হয়ে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন উইকহাম। প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে তার ব্যাটিং গড় ৪০.৮৮, সেঞ্চুরি ছয়টি।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ সফরই ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ। পয়েন্ট তালিকায় বর্তমানে অষ্টম স্থানে রয়েছে দলটি। সিরিজ জিতলে অবস্থানের উন্নতির সুযোগ তৈরি হবে বলে মনে করছেন প্রধান কোচ ড্যারেন স্যামি।

স্যামি বলেন, “এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে আমাদের কিছু লক্ষ্য ছিল। তার মধ্যে একটি ছিল পয়েন্ট তালিকার প্রথম অর্ধে থাকা। এই সিরিজ জিতলে আমরা সেই লক্ষ্যের আরও কাছে যেতে পারব। বাংলাদেশের মাটিতে খেলা চ্যালেঞ্জিং হবে, আর আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”

আগামী ২৮ অক্টোবর ঢাকায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জ্যাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহাম।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com