বুধবার (১৪ অক্টোবর) ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ব্যবসায়ীরা। এর আগে গত ১২ অক্টোবর বৃহস্পতিবার ও শুক্রবার দেশজুড়ে সব এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন তাঁরা।
এদিকে ঘোষিত ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার। বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের সুযোগ তৈরি হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের ফলে নির্ধারিত দিনগুলোতে এলপিজি বিক্রি স্বাভাবিক থাকার প্রত্যাশা করা হচ্ছে।