সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ!, নিহত ৯

  • সবশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫১ জন সংবাদটি দেখেছেন

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাঁও থানায় জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের বেশির ভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক টিমের কর্মকর্তা, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। এছাড়া শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ জানায়, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো নওগাঁও থানায় আনা হয়েছিল। সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে থানার একটি অংশ ধসে পড়ে এবং আশপাশের এলাকা কেঁপে ওঠে।

ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের দ্রুত ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশিম ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এসকেআইএমএস)-এ ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরই শীর্ষ পুলিশ কর্মকর্তারা নওগাঁও থানা এলাকায় গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং বিস্ফোরণের মূল কারণ অনুসন্ধানে ফরেনসিক বিশেষজ্ঞরা কাজ করছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com