মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ডোমারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ব্যক্তি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

নীলফামারীর ডোমারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. কামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন বালাপাড়া বিওপির একটি টহল দল তাঁকে আটক করে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মাদকবিরোধী অভিযান চালানো হয়। তথ্য ছিল, সীমান্ত এলাকা থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি ডিমলা উপজেলার দালালগঞ্জ বাজার এলাকায় আসছেন।

এরপর সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বালাপাড়া বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে কৌশলগত অবস্থান নেয়। সন্দেহভাজন ব্যক্তি সেখানে পৌঁছালে তাঁকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় তিনি মাদকদ্রব্য ফেলে অন্ধকারের সুযোগে ক্ষেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।

আটক মো. কামাল হোসেন নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাকঘর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আকবর আলী। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির বক্তব্য এবং এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com