হাসান শিপলু জানান, রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতার অবস্থা সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রী এই পরিদর্শনে বের হয়েছেন। তাঁর প্রথম গন্তব্য উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতাল। সেখানে ডেঙ্গু মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে, তা পরিদর্শন করবেন তিনি।
উপ-প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।