মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মেক্সিকোর কাছে হেরে অনূর্ধ্ব–১৭

বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনা

  • সবশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ জন সংবাদটি দেখেছেন

স্পোর্টস ডেস্ক | কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে অপ্রত্যাশিতভাবে থেমে গেল বর্তমান সিনিয়র বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার যুবারা। নকআউট পর্বে মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে আলবিসেলেস্তে যুবাদের।

নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে আক্রমণ- প্রতিআক্রমণে দারুণ লড়াই করেও পরবর্তী রাউন্ডে টিকতে পারেনি তারা।

টুর্নামেন্টের গ্রুপপর্বে আর্জেন্টিনা ছিল দুর্দান্ত ছন্দে— বেলজিয়ামের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়, তিউনিশিয়ার বিরুদ্ধে ১-০,  ফিজিকে ৭-০ ব্যবধানে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করে, কিন্তু নকআউটে এসে ভাগ্য সহায় হয়নি মেসির উত্তরসূরিদের।

গ্রুপ–এফ থেকে মেক্সিকো শেষ ষোলোতে ওঠে ফেয়ার প্লে র‌্যাঙ্কিংয়ে সৌদি আরবকে পেছনে ফেলে। তাদের একমাত্র জয় আসে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ ব্যবধানে। দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের কাছে হারলেও নিয়ম–শৃঙ্খলায় এগিয়ে থাকার কারণে নকআউট নিশ্চিত হয়।

নকআউট লড়াইয়ে সমান তালে খেলে টাইব্রেকারে পেনাল্টি নেওয়ার সময় ভুল করে আর্জেন্টিনা। দুই শট মিস করায় ছিটকে যেতে হয় টুর্নামেন্ট থেকে। ফলে শেষ আটের আগেই কাতার বিশ্বকাপ ছাড়তে হয় আর্জেন্টাইন যুবারদের।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com