মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সাগর সদস্য সচিব ইমরান

শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়ন এগিয়ে নেওয়ার ঘোষণা

  • সবশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮৪ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রংপুর মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে পীরগাছা সরকারি কলেজের ছাত্র কাওছার জামান সাগরকে  আহ্বায়ক এবং কারমাইকেল কলেজের ছাত্র ইমরান কবীরকে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) কেন্দ্রীয় নির্দেশনায় গঠিত কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

কমিটির সদস্য সচিব ইমরান কবীর বলেন, “রংপুর অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষা এবং অন্যান্য সামাজিক ইস্যুতে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন, রংপুর মেডিকেলে দুর্নীতি দমন, তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন এবং শ্যামপুর চিনি কল চালুর বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাতে উদ্যোগী হব।”

আহ্বায়ক কাওছার জামান সাগর বলেন, “আমাদের মূল লক্ষ্য রংপুর মহানগরের শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্র সমাজের ন্যায্য দাবি তুলে ধরা।”

কেন্দ্রীয় নেতারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে এই সংগঠনের কার্যক্রমকে আরও সংগঠিত, শক্তিশালী ও জনমুখী করার আহ্বান জানিয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com