মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে তাবিথের বৈঠক, আলোচনায় বাংলাদেশের ফুটবলের উন্নয়ন

  • সবশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫৪ জন সংবাদটি দেখেছেন

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই সময়ের মধ্যেই তাঁর সঙ্গে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও ফিফার ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

রোববার (১৮ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন, ইউরোপীয় দেশগুলোর বিপক্ষে খেলার সুযোগ বৃদ্ধি, ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অব্যবহৃত অর্থের ব্যবহার এবং দেশের স্টেডিয়াম অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠক শেষে তাবিথ আউয়াল জানান, ভবিষ্যতে ফিফার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ফিফা সভাপতি বাংলাদেশের আসিয়ান কাপের অভিজ্ঞতা জানতে চেয়েছেন। পাশাপাশি এ ধরনের আরও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হলে বাংলাদেশ অংশ নেবে কি না, সে বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোর বিপক্ষে খেলার বিষয়েও আলোচনা হয়েছে। তাবিথ আউয়াল বলেন, বিভিন্ন কনফেডারেশনের দলগুলোর মধ্যে পারস্পরিক খেলার সুযোগ বাড়াতে ফিফা উইন্ডো আরও উন্মুক্ত করার বিষয়ে কথা হয়েছে।

ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় বরাদ্দ করা যে অর্থ এখনো ব্যয় হয়নি, তা ব্যবহার করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। প্রকল্পগুলোর প্রস্তুতি চলছে জানিয়ে বাফুফে সভাপতি বলেন, কাজের অগ্রগতি হলে ফিফা সভাপতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এসে প্রকল্প উদ্বোধন করতে পারেন।

তাবিথের ভাষ্য অনুযায়ী, জাতীয় টেকনিক্যাল সেন্টার নির্মাণ, সিলেটে হাইব্রিড পিচ স্থাপন এবং দুটি স্টেডিয়াম সংস্কার ও ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হলে ইনফান্তিনোর বাংলাদেশ সফরের সুযোগ তৈরি হবে। এ বিষয়ে তিনি বলেন, ফিফা সভাপতি যেকোনো সময় বাংলাদেশে আসতে প্রস্তুত।

বৈঠকে স্টেডিয়ামে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং স্কুল পর্যায়ে খেলাধুলার প্রসার নিয়েও পরিকল্পনা তুলে ধরেন তাবিথ আউয়াল। চতুর্থ শ্রেণি থেকে স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগের কথাও ফিফা সভাপতিকে জানিয়েছেন তিনি।

বাফুফে সভাপতি বলেন, এসব পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে ইনফান্তিনো আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে ফিফার কাছ থেকে আরও সহযোগিতা পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি।

বৈঠকে ফিফা সভাপতি নির্বাচন কিংবা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন তাবিথ আউয়াল। তাঁর মতে, আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও ভবিষ্যৎ সহযোগিতা।

বাংলাদেশের ফুটবল ফিফার কাছে গুরুত্ব পাচ্ছে বলেও মনে করেন বাফুফে সভাপতি। তাঁর ভাষ্য, আন্তর্জাতিক ফুটবলের প্রতিটি ফিফা আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ দেশের ফুটবল ফেডারেশনের আন্তরিকতা এবং সরকারের আগ্রহের বিষয়টি তুলে ধরে।

তাবিথের আশা, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের গতি বাড়লে বাংলাদেশের ফুটবলে আরও ইতিবাচক পরিবর্তন আসবে এবং ফিফার সহযোগিতার পরিধিও বিস্তৃত হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com