বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

জামায়াতকে মির্জা ফখরুল

মানুষ সহজে আপনাদের ভোট দেবে না

  • সবশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬২ জন সংবাদটি দেখেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় হলেও তারা ধর্মান্ধ নয় এবং অন্ধভাবে কাউকে অনুসরণ করে না।

তিনি বলেন, “এই দেশের মানুষ আল্লাহকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, নবীকে ভালোবাসে; কিন্তু তারা সাম্প্রদায়িক নয়।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,“গত নির্বাচনের হিসাব দেখুন—জামায়াতে ইসলামী কত শতাংশ ভোট পেয়েছে? পাঁচ-ছয় শতাংশ। রাতারাতি লাফ দিয়ে ৫১ শতাংশ হয়ে যাবেন—এটা মনে কইরেন না। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না।”

তিনি দাবি করেন, দেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও পরিবর্তন চায়, কিন্তু ধর্মের নামে রাজনীতি বা বিভাজনকে তারা সমর্থন করে না।

গণসমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মাঠে ব্যাপক জনসমাগম দেখা যায়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com