রোববার (১৮ অক্টোবর) রাতে খুদে বার্তায় ইশরাক হোসেন এ কথা বলেন।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাক হোসেনের অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনাটি নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরই মধ্যে মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—এমন খবরও প্রকাশিত হয়। তবে নিজের পদত্যাগের খবরকে গুজব বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন প্রতিমন্ত্রী।