মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

রংপুরে শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৯৭ জন সংবাদটি দেখেছেন

রংপুরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজির একাধিক মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। সোমবার ১৯ অক্টোবর এসআরবি১৩ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসআরবি জানায়, রোববার ১৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর শালবন শাহীপাড়া এলাকার মো. আবু হানিফের ছেলে। তার বিরুদ্ধে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, মারামারি, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, হত্যা, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন ও মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৯ সালে ডাকাতির প্রস্তুতিকালে এবং ২০২৩ সালে রংপুর মহানগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকেও তাকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার অভিযোগে রংপুর ও ঠাকুরগাঁওয়ে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানায় এসআরবি।

এসআরবির দাবি, মেরিল সুমন দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলে অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণ করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার অবৈধ অস্ত্রের সন্ধান, সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলন শেষে আসামি কে রংপুর মেডিকেলে নিয়ে ফার্স্ট এইড শেষে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com