সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ওয়ারেন্টভুক্ত মামলায় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৬ জন সংবাদটি দেখেছেন

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব হিরো আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর হাতিরঝিল থানা পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার বলেন, “হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি। আজ সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।”

হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করেছিলেন। সেই মামলায় গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

একই মামলায় আহসান হাবিব সেলিম নামের আরও একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com