মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজিতে জড়িত নয়’: আইনমন্ত্রী

  • সবশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তাঁর দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন বলে তিনি গর্ব করে বলতে পারেন।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো-ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়।’

সভায় ব্যবসা-বাণিজ্য সহজ করা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, আগে কোনো বিদেশি বাংলাদেশে ব্যবসা করতে চাইলে প্রচলিত আইনে ৫৫টি জায়গায় ধরনা দিতে হতো এবং এতে তিন বছর সময় লাগত। তবে আইন প্রণয়নের মাধ্যমে প্রক্রিয়াটি দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

শৈলকুপা থেকে শেখপাড়া ও ভাটই পর্যন্ত মহাসড়ক মেরামতের জন্য ১৯১ কোটি টাকা অনুমোদন হয়েছে বলে জানান আসাদুজ্জামান। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাহিদার ভিত্তিতে ৩৯৩টি রাস্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ইনডেক্সে অন্তর্ভুক্ত হয়েছে এবং আগামী সপ্তাহে এসবের গেজেট প্রকাশিত হবে বলে তিনি উল্লেখ করেন।

মাহেন্দ্র, ইজিবাইক ও ভ্যানচালকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, রাস্তায় যত্রতত্র যানবাহন রাখা থেকে বিরত থাকতে হবে। এতে যানজট সৃষ্টি হয়। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শৈলকুপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা।

সভায় স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com