বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সৌদিতে নিহত প্রবাসী নুরুল হকের পরিবার পেল ক্ষতিপূরণ

  • সবশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭৪ জন সংবাদটি দেখেছেন
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ পেয়েছে। সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ক্ষতিপূরণ আদায়ের পর সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারটি।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নুরুল হকের পরিবারের সদস্যরা। এ সময় ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় তাঁরা প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৩ সালে সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা যান নুরুল হক। তাঁর মৃত্যুর পর পরিবারের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ আদায়ে কাজ শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে গত সপ্তাহে তাঁর পরিবার ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ গ্রহণ করে।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বর্তমান অবস্থা, নিরাপত্তা ও সার্বিক জীবনযাত্রার খোঁজখবর নেন।

এ সময় শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি বিপদে পড়লে কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হলে তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করা এবং ন্যায্য আইনি ও আর্থিক পাওনা আদায়ে সহযোগিতা করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ বিষয়ে তিনি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com