বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

কিশোর গ্যাং দমনে দেশের সব উপজেলায় কমিটি গঠনের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫২ জন সংবাদটি দেখেছেন

কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও অপরাধ নিয়ন্ত্রণে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্য সচিব থাকবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তবে কমিটির সদস্যসংখ্যা, কার্যপরিধি এবং কত দিনের মধ্যে কমিটি গঠন সম্পন্ন হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি। এসব বিষয়ে পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সপ্তাহে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচ শতাধিক কিশোরকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে চাঁদপুরে এ ধরনের সন্দেহে গ্রেপ্তার করা হয় ৭৬ জনকে।

গত মাসে চট্টগ্রামে সবজি বিক্রেতা হৃদয় (১৬) হত্যাকাণ্ডের পেছনে কিশোর গ্যাংয়ের ‘সিনিয়র-জুনিয়র’ বিরোধের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গত ৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

এদিকে, বিভিন্ন জেলায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে গ্রেপ্তার কিশোরের সংখ্যা বাড়ায় কারাগারগুলোতে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা।

রাজধানীতেও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত সেপ্টেম্বরে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছিলেন, মোহাম্মদপুর, মিরপুর ও পল্লবী এলাকায় কোনো কিশোর গ্যাং থাকতে দেওয়া হবে না। এসব এলাকায় অভিযান জোরদারের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য মোতায়েনের কথাও জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com