মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

‘তুমিই তো শিউলি ফুল’, পরীমনিকে ঘিরে ভক্তদের মিষ্টি মন্তব্য

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৬১ জন সংবাদটি দেখেছেন

শিউলি ফুলের প্রতি ভালোবাসার কথা জানাতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে তুলনা পেলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। শরতের স্নিগ্ধ ফুলটির খোঁজে বের হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাতেই তাঁকে ঘিরে মেতে ওঠেন অনুরাগীরা।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। ছোট্ট এই বাক্যের সঙ্গে ফুল, পরী ও ভালোবাসার ইমোজিও যোগ করেন তিনি। শরতের পরিচিত ফুলটিকে ঘিরে অভিনেত্রীর এমন ভালো লাগার প্রকাশ নজর কাড়ে ভক্তদের।

তবে পোস্টে শিউলি ফুলের খোঁজের চেয়ে বেশি আলোচনায় আসে পরীমনিকে নিয়ে ভক্তদের মন্তব্য। অনেকেই প্রিয় অভিনেত্রীকে শিউলি ফুলের সঙ্গে তুলনা করেন।

একজন মন্তব্য করেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ আরেকজন লেখেন, ‘কী দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘ফুল ফুলকে খুঁজে।’

শিউলি ফুলের প্রতি ভালো লাগা থেকে করা পরীমনির ছোট্ট পোস্টটি ভক্তদের মন্তব্যে পেয়েছে ভিন্ন মাত্রা। শরতের ফুলের সৌন্দর্য আর প্রিয় তারকার প্রতি অনুরাগ মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে এক মিষ্টি আবহ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com