মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু, বাড়ছে ক্ষয়ক্ষতির শঙ্কা

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪৫ জন সংবাদটি দেখেছেন

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। ভূমিকম্পে তিন শতাধিক বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। দুর্গত এলাকায় ট্রেন চলাচল বন্ধের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতা জারি করেছে চীনা কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উত্তরাঞ্চলীয় নাগচু শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বহু হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে শত শত বাড়ি ধসে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় দ্বিতীয় সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতা জারি করেছে চীনা প্রশাসন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নাগচু শহরের পূর্ব-উত্তর-পূর্বে ১৯১ কিলোমিটার দূরে। সংস্থাটির হিসাবে, ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্র।

তবে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।

এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে তিনজন নিহত হন। আর ২০২৩ সালের ডিসেম্বরে দেশটির গানসু প্রদেশের জিশিশান কাউন্টিতে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com