মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন
বিরোধী দলকে কম-বেশি হলেও মূল্যায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল ‘চকলেট’ পাচ্ছে। এর আগে বিএনপি বিরোধী দলে থাকাকালে বসার জায়গাটুকুও পায়নি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্যের প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, ‘জামায়াতের সেক্রেটারি জেনারেল বক্তব্য দিয়েছেন যে, বিরোধী দল খাচ্ছে চকলেট আর সরকারি দল খাচ্ছে বিরিয়ানি। আমি এর জবাবে বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল চকলেট পাচ্ছে। এর আগে বিএনপি বিরোধী দলে ছিল। চকলেট কেন? আমাদের বসারই জায়গা দেয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা কী খাচ্ছি, সেটা অন্য আলোচনা। কারণ আমরা খাচ্ছি ঘরের মধ্যে। আপনারা তো দেখছেন না। কিন্তু আপনারা চকলেট পাচ্ছেন, এটা স্বীকার করেছেন। তার মানে বাংলাদেশের বিরোধী দলের কম-বেশি হলেও মূল্যায়ন আছে। তাদের কথা সংসদে এবং সংসদের বাইরেও আমরা শুনছি।’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নেওয়া হয়েছে। দুর্গাপূজার সময় জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেন এবং রোজা ও পূজাকে এক করে দেখিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে এবার পূজামণ্ডপে তাদের দেখা যায়নি বলে দাবি করেন মীর শাহে আলম।

তিনি বলেন, ‘ধোঁকাবাজির রাজনীতি, সস্তা রাজনীতি, ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্য, জনগণের জন্য রাজনীতি করেন।’

বিরোধী দলের নেতাদের বক্তব্যের শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাক্‌স্বাধীনতার চর্চার পাশাপাশি বক্তব্যে শালীনতা থাকা জরুরি। জাতীয় নেতাদের নিয়ে অশালীন ভাষায় কথা বললে দেশের মানুষ ও ভোটাররা তা ভালোভাবে নেবেন না।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। কোনো ধর্ম বা বিশেষ গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করার ইচ্ছা দলটির নেই। ধর্ম, জাতিগোষ্ঠী নির্বিশেষে পাহাড়ি-বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ দেশের সব মানুষের অংশগ্রহণে রাজনীতি করতে চায় বিএনপি।

জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত সরকার উত্তরাধিকারসূত্রে পেয়েছে। এ বিষয়ে সরকারকে সময় দেওয়া উচিত। অথচ সংসদের বাইরে ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিয়ে লংমার্চ করা হচ্ছে।

তিনি জানান, তেল ও গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর মহাসড়কে লংমার্চ কর্মসূচি পালন করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লংমার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি বন্ধ করে আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও সংসদে আলোচনা করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, বিরোধী দলের যেসব বিষয়ে বক্তব্য দেওয়ার আছে, সেগুলো সংসদে এসে তুলে ধরতে হবে।

পরে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com