সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেত্রী মেহজাবীন

  • সবশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ জন সংবাদটি দেখেছেন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার বিকেলে তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ হাজির হয়ে জামিন আবেদন করেন।

আদালত সূত্র জানায়, মামলার নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ সময় বিচারক আফরোজা তানিয়া গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

অভিযোগকারী আমিরুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় তিনি জানান, দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দেন অভিনেত্রী মেহজাবীন। এ প্রলোভনে বিভিন্ন সময় নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন মেহজাবীন ও তার ভাই।

তবে টাকা নেওয়ার পরও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়নি বলে অভিযোগকারীর দাবি। পাওনা টাকা চাইলে সময়ক্ষেপণ ও নানা অজুহাত দেখানো হয়।

মামলার বর্ণনা অনুযায়ী, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি বাদী টাকা ফেরত চাইলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল সংলগ্ন একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে বাদীর অভিযোগ। পাশাপাশি হুমকি দিয়ে বলা হয়, “টাকা চাইতে এলে মেরে ফেলব।”

এ ঘটনায় বাদী ভাটারা থানায় গেলে থানার পক্ষ থেকে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com