মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

২৬ টুকরায় খণ্ডিত লাশ: দুই আসামির ৫ দিনের রিমান্ড

  • সবশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৮ জন সংবাদটি দেখেছেন

ঢাকার হাইকোর্টের সামনে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত লাশের মামলায় গ্রেপ্তার দুই আসামি জারেজুল ইসলাম ওরফে জরেজ এবং শমীমা আক্তারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী। শুনানিতে আসামিদের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। রিমান্ড শুনানির সময় আদালত ‘কিছু বলার আছে কি না’ জানতে চাইলে দুই আসামিই ‘না’ জানান।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের পাশে দুটি নীল প্লাস্টিকের ড্রাম থেকে দেহের ২৬টি খণ্ড উদ্ধার করে পুলিশ। শুরুতে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে আঙুলের ছাপ মিলিয়ে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজ থেকে জানা যায়, নিহত ব্যক্তি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল হক।

ঘটনার পরদিন শুক্রবার শাহবাগ থানায় নিহতের বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com