মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বাসে আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

  • সবশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ জন সংবাদটি দেখেছেন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্য বা সাধারণ জনগণের ওপর ককটেল নিক্ষেপ কিংবা আগুন দিলে হামলাকারীর বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা দেন তিনি। বিষয়টি ডিএমপির টহল ও অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা নিশ্চিত করলেও অধিকাংশই প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি।

পরবর্তীতে একাধিকবার যোগাযোগের পর ডিএমপি কমিশনার নিজেও ফোনে এ নির্দেশনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “হ্যাঁ, বলেছি। বাসে আগুন দিলে, পুলিশ বা জনগণের গায়ে আগুন দিলে গুলি করতে বলেছি।”

এ নির্দেশ আইনসম্মত কি না—এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “একশতে একশই আইন কাভার করে। দণ্ডবিধির ৯৬ থেকে ১০৪ ধারায় স্পষ্ট বলা আছে যে, ব্যক্তি বা সম্পদের সুরক্ষায় প্রয়োজনে গুলি করা যায়।”

তিনি আরও যোগ করেন, “যে কোনো বাসে আগুন দেবে, দায়িত্বে থাকা পুলিশকে বা সাধারণ মানুষকে ককটেল মারবে—তাকে গুলি করার নির্দেশ দিয়েছি। এটি ব্যক্তিগত প্রতিরক্ষা আইনের আওতাতেই পড়ে।”

বাংলাদেশ দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের সময় গৃহীত পদক্ষেপ অপরাধ হিসেবে গণ্য হবে না।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com