মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সোনালী ব্যাংকের এমডির চুক্তি বাতিলের আদেশ প্রত্যাহার

  • সবশেষ আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৭৩ জন সংবাদটি দেখেছেন

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার সাত দিনের মাথায় আগের আদেশ প্রত্যাহার করা হলো।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৯ অক্টোবর শওকত আলী খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে সাত দিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এদিকে একই দিনে পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রায়ত্ত আরও তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকগুলো হলো—জনতা, বেসিক ও অগ্রণী ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংকের এমডি হিসেবে মো. মাহবুব আলম, বেসিক ব্যাংকের এমডি হিসেবে মো. নূরুল হুদা এবং অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে নুর মোহাম্মদকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মো. মাহবুব আলম এর আগে সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. নূরুল হুদা বর্তমানে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং নুর মোহাম্মদ যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com