মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

শেখ হাসিনার মৃত্যুদণ্ডে বিএনপির প্রতিক্রিয়া

এই রায় ভবিষ্যতের জন্য বড় শিক্ষা

  • সবশেষ আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮৭ জন সংবাদটি দেখেছেন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে “অপরাধের তুলনায় যথেষ্ট নয়, তবে ভবিষ্যতের জন্য বড় শিক্ষা” বলে মন্তব্য করেছে বিএনপি।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন— “হাসিনার অপরাধের তুলনায় এই বিচার যথেষ্ট নয়। তবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে—কেউ ক্ষমতায় থাকলে অপরাধ ঢেকে রাখা যায়, কিন্তু চিরদিন পার পাওয়া যায় না।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণহত্যায় হাজারো মানুষ নিহত হয়েছিল। সেই নৃশংসতার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আজকের রায় প্রমাণ করেছে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে জনগণের ওপর নির্বিচারে হামলা চালালে তার বিচার একদিন হবেই।”

বিএনপি দাবি করেছে, শেখ হাসিনা ও কামাল পলাতক থাকায় রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিচার পূর্ণতা পাবে না। তাই তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা জোরদারের আহ্বান জানান দলটির নেতারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com