মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

  • সবশেষ আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৫ জন সংবাদটি দেখেছেন

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ‘জুলাই হত্যাকাণ্ডে’ অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া আন্তর্জাতিক নিয়ম-নীতির পরিপন্থী এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে গণ্য হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “ভারত সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত এই দুই পলাতক আসামিকে যেন দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com