মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের বক্তব্য প্রচার নিষিদ্ধ: জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৩ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে গণমাধ্যমকে নির্দেশ দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এজেন্সি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে দেশের কিছু প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যম দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। এসব বক্তব্যের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হওয়া, সহিংসতা উসকে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

সাইবার সুরক্ষা অধ্যাদেশের প্রাসঙ্গিক ধারা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর নীতিমালার পরিপন্থী।

  • ধারা ৮(২) অনুযায়ী, দেশের অখণ্ডতা, নিরাপত্তা, জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অপসারণ বা ব্লক করার ক্ষমতা রাখে।
  • ধারা ২৬(১) অনুযায়ী, ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতা উসকে দেওয়া বক্তব্য প্রচার করা দণ্ডনীয় অপরাধ।
  • ধারা ২৬(২) অনুসারে, এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা আরোপ করা যেতে পারে।

গণমাধ্যমকে সতর্কতা

এজেন্সি জানায়, তারা সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। তবে আইনগত দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যেকোনো উসকানিমূলক, সহিংসতা-প্ররোচনামূলক বা অপরাধমূলক বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com