রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামে ধানের ক্ষেত থেকে নবজাতক শিশুর কান্নার শব্দে এলাকা স্তব্ধ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ধানের ক্ষেতের মাঝখান থেকে এক ফুটফুটে নবজাতক ছেলে উদ্ধার করা হয়।
স্থানীয় কৃষক আব্দুল করিম কান্নার শব্দ শুনে ছুটে গিয়ে শিশুটিকে খুঁজে পান। দ্রুত গ্রামবাসী শিশুটিকে বুকে আগলে নেন এবং প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান নিশ্চিত করেছেন, শিশুর পরিচয় এখনও শনাক্ত হয়নি। পুলিশ পরিচয় নিশ্চিতের জন্য কাজ করছে।