মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

স্থগিত হতে পারে ভারত–বাংলাদেশ নারী ক্রিকেট সিরিজ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩০ জন সংবাদটি দেখেছেন

আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ। তবে ভারত সরকারের আনুষ্ঠানিক ‘নো অবজেকশন সার্টিফিকেট (NOC)’ না পাওয়ায় সিরিজটি স্থগিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড)—উভয় পক্ষ জানিয়েছে, সরকারি অনুমোদন ছাড়া আন্তর্জাতিক সিরিজ আয়োজন সম্ভব নয়। সময় ঘনিয়ে এসেছে, কিন্তু এখনো অনুমোদন মেলেনি। এ কারণে দিন দিন অনিশ্চয়তা বাড়ছে।

গত বছর ভারতীয় নারী দল বাংলাদেশে টি–টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল। ২০২৩ সালেও দুই দল ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলেছে। সেই ধারাবাহিকতায় এবারের ভারত সফরের সূচি তৈরি করা হলেও সরকারি অনুমোদন না থাকায় বিসিসিআই ইতিমধ্যে বিকল্প সিরিজের কথাও ভাবছে, যাতে নারী দলের আন্তর্জাতিক সূচি ব্যাহত না হয়।

অন্যদিকে বিসিবি জানিয়েছে, দুই বোর্ডের যোগাযোগ অব্যাহত আছে এবং যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিরিজটি নির্ধারিত সময়েই আয়োজনের চেষ্টা চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com