মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান

নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কিনবে সরকার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৩ জন সংবাদটি দেখেছেন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার বাহিনীর জন্য নতুন করে ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আনসারদের ব্যবহৃত অনেক অস্ত্র দীর্ঘদিন ধরে পুরোনো হয়ে গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো পরিবর্তন করে নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি জানান, আগে পরিকল্পনা অনুযায়ী ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনার কথা থাকলেও তা আর করা হচ্ছে না। শুধুমাত্র যেসব ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করা হবে সেখানেই বডি ক্যামেরা দেওয়া হবে। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সভা শেষে অর্থ উপদেষ্টা আরও বলেন, চাহিদা মোকাবিলায় এক কোটি ই-পাসপোর্ট বই কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি টিকা সংকট বিবেচনায় অতিরিক্ত ইপিআই টিকা কেনার সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, রোজার আগে বাজারে চাপ কমাতে চাল ও গম আমদানির প্রক্রিয়াও শুরু করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com