মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করলেন সিইসি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১০ জন সংবাদটি দেখেছেন
পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করলেন সিইসি
পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করলেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিসহ পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’।

পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই অ্যাপটির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ সময় তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠান গণতন্ত্রের ইতিহাসে অনন্য উদাহরণ। প্রবাসী ভোটার গণতন্ত্র এবং সুশাসনের জন্য সেতু বন্ধন তৈরি করবে।’ অ্যাপটি নিয়ে বহু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘সাইবার অ্যাট্যাক বড় চ্যালেঞ্জ। ভোটারদের অ্যাওয়ারনেস তৈরি করাও বড় চ্যালেঞ্জ।

 বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ইসি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পোস্টাল ভোট বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে।’

নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে ভোটারদের নিবন্ধন করতে হবে। এর জন্য তারা সময় পাবেন পাঁচদিন। ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু করে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
প্রবাসীরা ছাড়াও আগামী নির্বাচনে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোট দিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com