মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রধান উপদেষ্টা বলেছেন

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা জরুরি

  • সবশেষ আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১০ জন সংবাদটি দেখেছেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজন করতে সেনাবাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এ কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, দেশবাসীর বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে সত্যিকারের শান্তিপূর্ণ উৎসবে পরিণত করতে আমরা সেনাবাহিনীর সহযোগিতা প্রত্যাশা করছি।”

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এবারের কোর্সে বাংলাদেশসহ ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। অর্জিত জ্ঞান ভবিষ্যতে রাষ্ট্রের সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com