মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আসছে না শৈত্যপ্রবাহ, নভেম্বরজুড়েই ‘এই শীত, এই গরম’

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২১৮ জন সংবাদটি দেখেছেন
আসছে না শৈত্যপ্রবাহ, নভেম্বরজুড়েই ‘এই শীত, এই গরম’
আসছে না শৈত্যপ্রবাহ, নভেম্বরজুড়েই ‘এই শীত, এই গরম’

দেশের বিভিন্ন স্থানে শীতের আমেজ চললেও নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা খুবই কম। আবহাওয়ার পারদ কখনো বাড়বে, আবার কখনো কমবে- এমন দোলাচলেই কাটবে পুরো মাস।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, দেশের কিছু অংশে শীতের অনুভূতি শুরু হলেও এখনও দেখা মেলেনি শৈত্যপ্রবাহের। উল্টো, আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। এই তাপমাত্রা বৃদ্ধি স্বল্পস্থায়ী হলেও চলতি মাসে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

সংস্থাটি জানায়, দেশজুড়ে যেখানে শীতের আমেজ দেখা যাচ্ছে, সেখানে চট্টগ্রাম বিভাগ যেন উষ্ণতার বৃত্তেই বন্দি। এই বিভাগের জেলাগুলোতে দিনের তাপমাত্রা এখনো ৩০ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকছে। এমনকি রাতের তাপমাত্রা এখনো ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের বাকি দিনগুলোতে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। এ সময়ে তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। দেশের উত্তরের সীমান্তবর্তী এলাকা তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে দেশের দক্ষিণের টেকনাফে তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে।

এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। পরিপূর্ণ শীত উপভোগ করতে হলে শৈত্যপ্রবাহ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে এই ‘এই শীত, এই গরম’ আবহাওয়া চলমান থাকতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com