সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ জন সংবাদটি দেখেছেন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি | কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত দবির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে বোয়ালমারী এলাকা থেকে অটোরিকশায় করে জমির সার কেনার উদ্দেশ্যে রৌমারী হাটে আসছিলেন দবির উদ্দিন। পথিমধ্যে ওকড়াকান্দা এলাকায় অটোরিকশার সঙ্গে একটি বোরাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com