মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৬ জন সংবাদটি দেখেছেন

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার বিকেলে বসুন্ধরা এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ফ্রেঞ্চ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, মানবাধিকার ইস্যু, পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ–ফ্রান্স সম্পর্কের দীর্ঘ ধারাকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন এবং উন্নয়ন সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। দুই পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com