মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জামায়াতের প্রার্থী কি মিজানুর রহমান আজহারী? কি বলছে জামায়াত

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২১ জন সংবাদটি দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা–৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দিনভর ব্যাপক আলোচনার জন্ম হয়। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে জামায়াতের শীর্ষ ও মহানগর পর্যায়ের একাধিক নেতা।

অনলাইনে ছড়ানো পোস্টে দাবি করা হয়, আজহারীকে এই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে তা ছড়িয়ে পড়ে, অনেকে অভিনন্দন বার্তাও দিতে শুরু করেন। কিন্তু জামায়াত বলছে—এ তথ্যের কোনোটিই সত্য নয়।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতা আতাউর রহমান জানান, ঢাকা–৫ আসনে দলের প্রার্থী আগেই নির্ধারিত, এবং তিনি এলাকায় বেশ কিছুদিন ধরে প্রচারণা চালাচ্ছেন। “ড. আজহারীকে মনোনয়ন দেওয়া হয়েছে—এ খবর ভিত্তিহীন,” বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনও একই প্রতিক্রিয়া দিয়েছেন। তার ভাষায়, “গুজব ছড়ানো হচ্ছে—এমন কোনো সিদ্ধান্ত দলে হয়নি।”

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়েরও বিষয়টি স্পষ্টভাবে নাকচ করে বলেন, “আজহারীকে মনোনয়ন দেওয়ার প্রশ্নই ওঠে না।” তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচার সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং যাচাই ছাড়া প্রার্থীসংক্রান্ত তথ্য গ্রহণ না করতে অনুরোধ করেন।

এদিকে আজহারী নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

ঢাকা–৫ আসনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। দলীয় সূত্র বলছে, আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না হলেও এ আসনে জামায়াতের হয়ে কামাল হোসেন নামে একজন সম্ভাব্য প্রার্থী এলাকায় প্রচারণা চালাচ্ছেন। দলটির নীতিনির্ধারকেরাও বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করছেন।

অন্যদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইতোমধ্যেই ঢাকা–৫ আসনে নবীউল্লাহ নবীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com