মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪৭৬ রান। এই জুটি শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছে।

শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আগেরদিন ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ পূর্ণ সেঞ্চুরি পূর্ণ করেন। তার ইনিংস ১০৬ রানে থামে। লিটন দাসও ১২৮ রানে থামেন, যা তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এছাড়া মুমিনুল হক ৬৩ এবং মেহেদী হাসান মিরাজ করেন ৪৭ রান।

বাংলাদেশ ইতিহাসে মাত্র তৃতীয় দেশ হিসেবে টেস্টে একই ইনিংসে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ উইকেটে ১০০ রানের জুটি গড়েছে। প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে মুশফিক-মুমিনুল ১০৭, পঞ্চম উইকেটে মুশফিক-লিটন ১০৮ এবং ষষ্ঠ উইকেটে লিটন-মিরাজ ১২৩ রান যোগ করে। এর আগে কেবল ভারত (১৯৭৯, ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে) ও পাকিস্তান (২০২৩, শ্রীলঙ্কা বিপক্ষে) এই কীর্তি গড়েছিল।

মুশফিক-লিটন বাংলাদেশের হয়ে টেস্টে সপ্তমবার একশ’র বেশি রানের জুটি গড়েছেন। মুশফিকের ইনিংস ২১৪ বল খেলে ৫ চার সহ ১০৬ রান। লিটন ১৯২ বল খেলে ৮ চার ও ৪ ছক্কায় ১২৮ রান করেন। শেষদিকে এবাদত ১৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ শেষ পর্যন্ত ৪৭৬ রানে অলআউট হয়।

আইরিশ দলের পক্ষে অভিজ্ঞ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন। এছাড়া ম্যাথু হাম্প্রিস ও গ্যাভিন হোয়ে ২টি করে উইকেট নেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com