সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২০ জন সংবাদটি দেখেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা নিয়ে ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ কারণে রাজশাহী-নাটোর মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

আজ দুপুর ১২টার দিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও সেখানে যোগ দেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।

গত বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে কাজলা গেটের সামনে একটি হোটেলে ফিন্যান্স বিভাগের আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী) এবং নাট্যকলা বিভাগের মিনহাজ খাবার খাচ্ছিলেন। তখন মোটরসাইকেলে করে ১০–১৫ জন মুখোশধারী এসে হামলা চালায়। মিনহাজকে রামদা দিয়ে আঘাত করা হয়, আর আল ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে মারধর করা হয়। আহত দুই শিক্ষার্থীর শরীরে মারধরের চিহ্ন রয়েছে এবং তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, এখন পর্যন্ত মামলা করা হয়নি, তবে প্রক্রিয়া চলছে এবং আহতদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com