মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভুমিকম্পে হতাহত নিয়ে

সরকার সব ব্যবস্থা নিচ্ছে, গুজবে কান না দেওয়ার আহ্বান

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৩ জন সংবাদটি দেখেছেন

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক নিয়ে সরকার সচেতন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার দুপুরে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রেস উইং-এর মাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়েছে, ভূমিকম্পজনিত ঘটনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠ পর্যায়ে কাজ করছে। সরকারের পক্ষ থেকে জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। “জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।”

বার্তায় আরও বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবাগুলো দ্রুত রেসপন্স করছে। একই সঙ্গে, সবাইকে অনুরোধ করা হয়েছে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য। প্রয়োজনে সরকারি চ্যানেল ও হটলাইনের মাধ্যমে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

সরকার আশ্বাস দিয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com